শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বৌলতলী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নওপাড়া বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বৌলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফিরোজ আলম মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷
এ সময় উপস্থিত ছিলেন এম এ মালেক, আলহাজ্ব কোহিনুর শিকদার, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, মাহবুব আলম, বাদল হোসেন হাওলাদার, বাবুল সারেং, সাগর হোসেন বেপারী, আরিফুজ্জামান লাভলু, বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন পান্নু, হাজী মুক্তার হোসেন খান, আনিসুর রহমান আনিস, হারুন মোড়ল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷##

সর্বশেষ - মুন্সীগঞ্জ