শেষ ওভারে রান লাগত ৫। আকিল প্রথম দুই বল করলেন মিস। এরপরের দুই বলে রান হয় এক রান করে। শেষ দুই বলে ওয়েস্ট ইন্ডিজের রান লাগত ৩। ওভারের পঞ্চম বলে আকিল আউট হলে ১ বলে ওয়েস্ট ইন্ডিজের লাগত ৩ রান। শেষ বলে নতুন ব্যাটসম্যান খারি পিয়েরে ক্যাচ তুলে দিলে সেটা নিতে পারেননি নুরুল হাসান। দৌড়ে দুই রান নিয়ে ম্যাচ টাই করেন পিয়েরে। বাংলাদেশের ইতিহাসে প্রথম টাই, ম্যাচ সুপার ওভারে।


















