সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

কওমি মাদরাসা স্থাপনে নতুন নীতিমালা ও পৃথক হাফেজিয়া বোর্ডের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১৩, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কওমি মাদরাসা স্থাপনের নতুন নীতিমালা প্রণয়ন এবং হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সভা আহ্বান করলেও কওমি মাদরাসার সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং এর অধীনস্থ ছয়টি বোর্ডের প্রতিনিধিরা ওই সভায় অংশগ্রহণে অসম্মতি জানান।

 

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে সরকারি অনুদান ছাড়াই নিজস্ব নীতিমালায় পরিচালিত হচ্ছে এবং ২০১৮ সালের কওমি মাদরাসা শিক্ষা (স্বীকৃতি প্রদান) আইন অনুযায়ী তাদের স্বকীয়তা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য আইনগতভাবে সুরক্ষিত। বিদ্যমান কাঠামোর মধ্যে হেফজ বিভাগ সংশ্লিষ্ট বোর্ডগুলোর নিয়ন্ত্রণে থাকায় পৃথক হাফেজিয়া বোর্ড গঠনের প্রয়োজন নেই বলেও মত প্রকাশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, নতুন নীতিমালা ও পৃথক বোর্ড গঠনের উদ্যোগ বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং এর ফলে কওমি শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র বৈশিষ্ট্য ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সরকারকে এ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ঐতিহ্যবাহী কুরআন শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ৯ জুলাই ২০২৬ অনুষ্ঠিত কওমি মাদরাসা শিক্ষক পরিষদের এক জরুরি সভায় সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, সহ-সভাপতি মাওলানা আলী আজম, মহাসচিব মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, যুগ্ম মহাসচিব মেরাজুল হক মাজহারী, সাংগঠনিক সম্পাদক মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা’ চুক্তি করল যুক্তরাষ্ট্র-সৌদি আরব

মুন্সীগঞ্জে মাহিম হত্যা: সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিলেন তারেক রহমান

ডাকসুর ২৮ কে কত ভোটে জিতলেন, কোন পদই পেলো না ছাত্রদল

মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত কারখানা পরিচালনা করায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

ফারুক আহমেদের মনোনয়ন বাতিল, বিসিবির সভাপতি পদ হারালেন

মিরকাদিমে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শ্রীনগরে গোলাম সারোয়ার কবিরের গণসংযোগ

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি: বন্দুকধারীর হামলায় পুলিশ নিহত