বুধবার , ২৬ জুন ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে বৃক্ষরোপনে জাপানি নাগরিক

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২৬, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকালের -“গৌরবময় ২০২৪০” দিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জাপানি পর্যটক মিস মাকি সানো।  জাপানি নাগরিক মিস মাকি সানো। তিনি বাংলাদেশ তথা মুন্সীগঞ্জ এসেছিলেন পুরনো ইতিহাস এবং এই অঞ্চলের ঐতিহ্য দেখা ও জানার লক্ষ্যে। জেলা প্রশাসন মুন্সীগঞ্জের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মিস মাকি সানোকে আকৃষ্ট করেছে। বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধুর আয়ুষ্কালের সংখ্যার সমান (২০২৪০ টি করে) বৃক্ষের চারা রোপণ ও বিতরণের কর্মসূচিকে তিনি সাধুবাদ জানান। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সিংহ হৃদয়ের অধিকারী। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের সময় হতে  বাংলাদেশকে ‘জাপানের-পরম বন্ধু’ হিসেবে অভিহিত করা হয়। জাপান সফরকালে  তাঁর সঙ্গে ছিলেন তাঁর ১৬ বছর বয়সী কন্যা শেখ রেহানা ও কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। জাপান পৌঁছানোর দিন শেখ রাসেলের বয়স ১০ বছর পূর্ণ হয়। সেই সফরে জাপানের জনগণ বাংলাদেশের স্বাধীনতার অপরিহার্যতাকে প্রবলভাবে সমর্থন করেন। বঙ্গবন্ধুর ওই সফরের পর অনেক জাপানিই বাংলাদেশকে চিনতে শুরু করে।১৯৭৩ সালের অক্টোবরে জাপানে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে শীর্ষ পর্যায়ের প্রথম সফরের সময় বাংলাদেশ জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে অবিসংবাদিত সুযোগ সৃষ্টি হয়।  জেলা প্রশাসন মুন্সীগঞ্জ মূলত  জাতির পিতা  আয়ু পেয়েছিলেন-বিশ হাজার দুইশত চল্লিশ দিন, এ সংখ্যার সাতগুণ বৃক্ষের ফুলে-ফলে মুন্সীগঞ্জ হবে রঙিন ” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও ৬টি উপজেলা প্রশাসন এই ৭ টি প্রতিষ্ঠান ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে শুরু করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠান  ৭ টি প্রতিষ্ঠান মিলে এ সময়ের মধ্যে মোট ১ লাখ ৪১ হাজার ৬৮০ টি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করবেন।

গতকাল উপজেলা প্রশাসন শ্রীনগর মুন্সীগঞ্জের আয়োজনটি ছিলো একটু ব্যতিক্রম।  ছনবাড়ী, শ্রীনগরে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচিতে গতকাল উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ম মো: আবুজাফর রিপন,  জাপানি নাগরিক মিস মাকি সানো প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসনের মহতী উদ্যোগে বৃক্ষে-ফুলে সবুজের সমারোহ হবে মুন্সীগঞ্জে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন ও আধুনিক ডিশওয়াশার উন্মোচন

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাতৃবিয়োগ

মাটিরাঙা উপজেলা জিয়া পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

উপসচিব পদে পদোন্নতি পেলেন আসিফ আনাম সিদ্দিকী

ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

টেকনাফে ‘জীর্ণ বাড়ি থেকে সরঞ্জামসহ ৬৯ বোমা’ উদ্ধার, আটক ২

ঢাকা-১৭, খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল তারেক রহমান