বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

উপসচিব পদে পদোন্নতি পেলেন আসিফ আনাম সিদ্দিকী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: যশোর জেলারর কৃতি সন্তান আসিফ আনাম সিদ্দিকী ৩০ ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে গত ২৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

আসিফ আনাম সিদ্দিকী তার কর্মজীবনে এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহকারী কমিশনার পদে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে,  উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পাবনার বেড়া ও সুজানগর  উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন, সরকারি ও জনসংস্থাপনে,  পরিকল্পনা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তার দায়িত্ব পালনের সময় তিনি সততা, পেশাদারিত্ব এবং দক্ষতার জন্য প্রশংসিত হন।

 

বর্তমানে তিনি বাংলাদেশ দূতাবাস রোম ইতালিতে প্রথম সচিব (শ্রম) হিসেবে কর্মরত আছেন। তাঁর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা, সেবা প্রদান এবং দূতাবাসের কার্যক্রম সুসংহত করা।

আসিফ আনাম সিদ্দিকী  উপসচিব পদে পদোন্নতির মাধ্যমে তার দক্ষতা ও অভিজ্ঞতা আরও বড় পরিসরে দেশের জনসেবা ও প্রশাসনিক কাজে প্রয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন যশোর বাসী।

 

সভ্যতার আলো / এম এ জে

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত