মঙ্গলবার , ৩০ জুন ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ৩০, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

গ্রুপ পর্বের নায়ক ইসমায়েল সাইবারি নকআউটের প্রথম ম্যাচে মিইয়ে রইলেন অনেকটাই। তবে টাইব্রেকারে শেষ শটে দলকে জেতানোর গুরুভার পড়ল তার ওপরই। প্রবল চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ালেন তিনি। রুদ্ধশ্বাস টাইব্রেকার।

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে নিজেদের পঞ্চম ও শেষ শটে ইসমায়েল সাইবারি আর ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন। এর আগে ম্যাচের অচলায়তন ছিল ৭২ মিনিট পর্যন্ত। কোডি গাকপো গোল করে প্রথমে ডাচদের এগিয়ে দিয়েছিলেন। ৯১ মিনিটে ইসা ‍দিওপ গোল করে ম্যাচে ফেরান মরক্কোকে।

ম্যাচটি অবশ্য টাইব্রেকার পর্যন্ত নেওয়ার অন্যতম দাবীদার ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। ৯৬ মিনিটে তিনি মরক্কো ফরোয়ার্ড সুফিয়ান রাহিমি ‘পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ’ থেকে দুর্দান্ত প্রচেষ্টায় প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। অন্যথায় টাইব্রেকারের আগেই জয়োল্লাসে মাতত আশরাফ হাকিমির দল। এর আগে ম্যাচজুড়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও কেউ ডেডলক ভাঙতে পারছিল না। সেই অপেক্ষার অবসান ঘটে গাকপোর গোলে।

সবমিলিয়েই ম্যাচে আধিপত্য ছিল মরক্কোর। ৬৮ শতাংশ পজেশনের পাশাপাশি ১১ শটের ৫টি লক্ষ্যে ছিল তাদের। বিপরীতে ডাচরা ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। রোমাঞ্চকর লড়াই শেষে রাউন্ড অব সিক্সটিনে আগামী ৪ জুলাই মরক্কো ও কানাডা মুখোমুখি হবে। আর প্রথম বিশ্বকাপ জিততে না পারার হতাশা নিয়ে ২০৩০ আসর পর্যন্ত অপেক্ষা করতে হবে ডাচদের।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫, এক ঘন্টা যান চলাচল বন্ধ

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, সংস্কার-বিচার ছাড়া নির্বাচন মানা হবে না: নাহিদ ইসলাম

ধর্ষকের শাস্তির দাবীতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল

ছুটি পাননি ৪৯৫ ইউএনও, কর্মস্থলেই করলেন ঈদ

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে মুন্সীগঞ্জ জেলা পুলিশ

মুন্সীগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে তিনটি আসনে এগিয়ে বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীক

ইসলামী ছাত্রশিবিরের নেতা আবু সাদিক কায়েম ভিপি ও এস এম ফরহাদ জিএস নির্বাচিত হয়েছেন।

ডাকসুর ১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির জয়ী

বিভক্ত বাংলাদেশকে এক করার চ্যালেঞ্জ তারেকের সামনে