বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। গ্রেপ্তার দুজন মাদক কারবারি হানিফ মাদবরের স্ত্রী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুক্তা আক্তার (২৭) ও আইরিন ওরফে নেহা (২০)। উভয়ের স্বামীর নাম হানিফ মাদবর। তাদের বাড়ি লৌহজং উপজেলার পূর্ব গাওদিয়া এলাকায়।
এলাকাবাসীরা জানান, গাঁওদিয়া গ্রামে মাদকসম্রাট নামে পরিচিত হানিফ মাদবর। হানিফ ও তার পরিবারসহ দীর্ঘদিন যাবদ প্রকাশে মাদক বিক্রি করে আসছে। হানিফ ও তার স্ত্রী বার বার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল কিন্তু কয়েকদিন পরে জামিনে বেরিয়ে এসে আবারো দাপটের সঙ্গে মাদক ব্যবসা শুরু করে। এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হানিফ মাদবর ও ইসমাঈল মাদবরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই অভিজিৎ পোদ্দার। অভিযানকালে ওই দুই নারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ