রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই দীপঙ্কর, এসআই পলাশ ও এএসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. লোকমান হোসেন (২৯) ও মৃত হারুন মিয়ার ছেলে মো. রুহুল আমিন (৩১)।

তাদের কাছ থেকে ১৩ পোটলা নেশাজাতীয় দ্রব্য গাঁজা, যার ওজন ১২ কেজি, এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১৯-৯৮১৯) জব্দ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ