বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি কার্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ক্ষেতেরপাড়া গ্রামের মনির হোসেন বেপারীর ছেলে আঃ করিম বেপারী (৪৬), মৃত আঃ রহমানের ছেলে আল আমিন শেখ (৩৪) এবং মৃত সিরাজ ঢালীর ছেলে মো. আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)। তারা সবাই লৌহজং উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, লৌহজং থানার এসআই রাজীব সরকার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।##

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত