শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আজ নভেম্বরের উষ্ণ সন্ধ্যা মাতাবে আতিফ আসলাম

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

অনলাইন রিপোর্ট:
‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই আসর। সেখানে সকল শিল্পীদের মধ্যমণি হবেন পাকিস্তানের আতিফ আসলাম।

তবে শুধু আতিফ আসলামেই চমক থাকছে না। কনসার্টটির মাধ্যমে আজ (শুক্রবার) ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন আতিফের সহশিল্পীসহ বাংলাদেশের বেশ কিছু নামজাদা গায়কেরা।তবে শুধু আতিফ আসলামই নয়, পাকিস্তানের আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখেন আতিফ আসলাম ও তার দল। এদিন বেলা সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।আয়োজক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এই কনসার্টের সব টিকিট। টিকিট টুমরো প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে—ম্যাজিকাল জোন ১০ হাজার টাকা, ফ্রন্ট জোন ৪ হাজার ৫০০ টাকা ও সাধারণ ২ হাজার ৫০০ টাকা।আজ রাত ৮টায় মঞ্চে ওঠার কথা রয়েছে আতিফের। বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক ফলজ গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জে নুর রওশন মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল

জাতীয় নির্বাচন ছাড়া আর কোন যুক্তি নেই সরকারের, ড. খন্দকার মোশাররফ হোসেন

রাজনীতির ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর বিদায়

মুন্সীগঞ্জে আবারও “ইন্ডিপেনডেন্স ডে রান-২০২৬” আয়োজন

মুন্সীগঞ্জে শিলইয়ে ফ্রি চক্ষু শিবির

শারমিন-দিলারা-স্বর্ণার উন্নতি, ৪৮ ধাপ এগোলেন সুলতানা

সিপাহীপাড়ায়  সিএনজি স্ট্যান্ড ঘিরে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল