স্টাফ রিপোর্টারঃ
খেলোয়াড়দের মনোবল বাড়াতে মাঠে মাঠে ঘুরে খোঁজখবর নিচ্ছেন মুন্সীগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
রবিবার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান খোকন ও সদস্য সুমন লাল মিরকাদিম পৌরসভার স্টেডিয়ামসহ আশপাশের বিভিন্ন এলাকায় যান। তাঁরা স্থানীয় ফুটবল খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণ ও খেলাধুলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং আরও উৎসাহের সঙ্গে মাঠে ফেরার আহ্বান জানান। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, মাঠের কার্যক্রম জোরদার করতে ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে।


















