বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ

 

আহবায়ক স্বপন কুমার মোদক ও সদস্য সচিব বাসু দেব নাগ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের মেয়াদ পূর্ণ হওয়াতে কমিটি বিলুপ্ত করে ২৭ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু চন্দ্রনাথ পোদ্দার। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ আহবায়ক কমিটির অনুমোদন দেন তিনি। কমিটিতে স্বপন মোদককে আহবায়ক ও বাসু দেব নাগ কে সদস্য সচিব করা হয়।

এদিন দ্রুততম সময়ের মধ্যে মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন আয়োজন করতে বলা হয়। আহবায়ক স্বপন মোদক শ্রীনগর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। সেসময় তিনি ছাত্র রাজনৈতিক সাথেও যুক্ত ছিলেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সিন্টিঅন ওষুধ কোম্পানির কর্ণধার। তার পিতার নামে” সুখেন ফাউন্ডেশন” আর্ত মানবতার সেবায় মুন্সীগঞ্জে ব্যাপক অবদান রাখছে। তিনি শ্রীনগর পূজা উদযাপন পরিষদের বর্তমান সভাপতি দায়িত্ব পালন করছেন।

বাসু দেব নাগ মুন্সীগঞ্জ সদরে চিতলীয়াতে এক স্বনামধন্য রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কবি জগদীশ চন্দ্র নাগ একজন মুক্তিযোদ্ধা। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বাসু দেব নাগ সরকারি হরগঙ্গাঁ কলেজের ছাত্র ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা ই.অ খ.খ.ই (অধ্যায়নরত)। তিনি ১৯৯২ সালে আধারা ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন। পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন পূজা উদযাপন পরিষদের সাথে সম্পৃক্ত তিনি মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার অনুভ‚তির কথা জানতে চাইলে তিনি বলেন সকল কে নিয়ে একটি মানবিক পূজা উদযাপন পরিষদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ভারতের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

তারেককে অভিনন্দন দিল্লির

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জে জেলা সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

৩৩ যুগ্ম সচিব ওএসডি, ‘১৮ সালের ভোটের ডিসি

হাসিনা ফেরার চেষ্টা করলে রাশিয়া পাঠিয়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ

অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে

নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে- সেনাপ্রধানের ‘সতর্কবার্তা’

এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের

বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লৌহজংয়ে লিফলেট বিতরণ