মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাগমারায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের মাধ্যমে অবৈধ ড্রাম চিমনির ৪ টি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা এগারো’টা হতে বিকেল ৪ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ সেনাবাহিনী, RAB-5, বাগমারা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা থেকে আগত একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিগোটাড়া মোড় এলাকায় সফিকুল ইসলামের এস.ই.এ.এম  ও শালমারার নূরুন নবীর এম.এন.কে ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা রেজুয়ানুল ইসলাম, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক কবির হোসেন, পরিদর্শক নীল রতন সরকার, RAB-5 মোল্লাপাড়া, রাজশাহী সিপিএসি’র এডি শাহাদুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার ইব্রাহীম সহ অন্যরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নরদাশ ইউনিয়নের মজের আলী, শুভডাঙ্গা ইউনিয়নে বাঁইগাছার ইব্রাহিম হোসেনের ড্রাম চিমনির ইটভাটায় অভিযান চলমান ছিল। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের (দায়িত্বপ্রাপ্ত) উপ-পরিচালক কবির হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাগমারায় দিনব্যাপী অভিযান চলছে। রাজশাহী জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে: মজিবুর রহমান

লৌহজংয়ে ৩১ দফা বাস্তবায়নে সালাম আজাদের উঠান বৈঠক

মুন্সীগঞ্জ জেলা বিজেপির পূর্নাঙ্গ কমিটি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ পৌর মেয়রের পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদর আসনে

বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

খেলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের অবদান’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

সৃষ্টিজগতের রহমত রাসুল (সা.)

মুন্সিগঞ্জে কোটা আন্দোলনকারীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সেতু অবরোধ