মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাবার পথ ধরে ধানের শীষের প্রার্থী যারা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নতুন-পুরোনোর মিশেলে যে ২৩৭ জনকে বিএনপি বেছে নিয়েছে, তাতে স্থান পেয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু নেতা।

ধানের শীষের টিকেটে প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাওয়া এসব প্রার্থীর মধ্যে কেউ কেউ আগেও জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন। দুয়েকজন দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য হিসেবেও।

পঞ্চগড়-১ আসনে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের জায়গায় তার ছেলে মোহাম্মদ নওশাদ জমিরকে ধানের শীষের টিকেট দিয়েছে বিএনপি।

৯৪ বছর বয়সি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকার এখনও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার ছেলে নওশাদ জমির বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক।

সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে নাটোর-১ আসনে প্রার্থী করেছে বিএনপি।

আইনজীবী পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অন্তর্বর্তী সরকারের গঠন করা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি।

কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগীব রউফ চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ সুপ্রিম কোর্টে দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী।

সাবেক খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতকে যশোর-৩ আসনে প্রার্থী করেছে বিএনপি।

 

এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। আসনটিতে কী তাহলে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের পুত্র  ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মনোনয়ন পেতে যাচ্ছেন?  মুন্সীগঞ্জের আসন একটি কমে যাওয়ার পরও  সাবেক তথ্যমন্ত্রী প্রয়াত এম শামসুল ইসলাম মুন্সীগঞ্জ-৩ আসনে সর্বশেষ প্রার্থী হয়েছিলেন। আর এর আগে ৪টি আসন থাকা অবস্থায়ও মুন্সীগঞ্জ-৩ আসনে ১৯৯১ সাল থেকে তিনি টানা সংসদ সদস্য নির্বাচিত হন। নানা বিষয় বিশ্লেষণ করে অনেকে ধারণা করছেন মুন্সীগঞ্জ-৩ আসনে  এই চমক আসতে যাচ্ছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ