শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সিপাহীপাড়ায় বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সিপাহীপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। মুসলমানদের প্রথম ক্বিবলা বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনি মুসলমানদের উপর বিশ্ব সন্ত্রাসী দখলদার ইসরাঈল কতৃক বর্বোরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে রামপাল ইমাম ঐক্য পরিষদ ও তৌহিদী জনতার  উদ্যোগে সিপাহীপাড়া চৌরাস্তায় শুক্রবার জুম্মা নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামপাল ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে  হাতিমারা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে সিপাহাড়া চৌরাস্তায় এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এতে  মুফতি আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামপাল ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, মুফতি মাহদি হাসান সিদ্দিকী,মুফতি এমদালদুল হক হাবিবি, মুফতি রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম,মুফতি মামুনুর রশিদ  ও মুফতি আল আমিন, মুফতি জুনায়েদ খলিল, মুফতি ওয়ালিউল্লাহ,মুফতি শওকত হোসাইন, ক্বারী মো. আনোয়ার হোসেন,মেম্বার আবু সাইদ সানি ও সাংবাদিক মাহবুব আলম জয় প্রমুখ।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত