শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মিরকাদিমে  মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযান শুরু

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মিরকাদিমে মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত  সংসদ সদস্য  মোঃ কামরুজ্জামান এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী  ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের  উদ্বোধন ঘোষণা করেছেন। শনিবার  সকাল ১১ টায় মিরকাদিম পৌর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা  হয়।

এসময় মিরকাদিম পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য তুলে ধরেন মিরকাদীম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান। এসময় পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

 সভা শেষে মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এবং ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খালখননের গুরুত্ব সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধিকল্পে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ওমর ফারুক সহ স্থানীয়রা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

তথ্য প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে মেধাবিকাশে আন্তরিক হতে হবে-এমিলি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে এবার শিক্ষার্থীরা

সুপার ওভারে এক রানে হেরে গেলো বাংলাদেশ

বাংলাদেশ–আয়ারল্যান্ড প্রথম টি–টোয়েন্টি: লড়লেন কেবল হৃদয়, ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

সিরাজদিখানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

কনকসার ইউনিয়নে বিনামূল্যে জি.আর. (চাউল) বিতরণ অনুষ্ঠিত

শুক্রবার ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সীগঞ্জ সদরের ৬২ এলাকায়

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

গজারিয়ায় তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার