মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গজারিয়ায় তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

মোঃ আলমগীর হোসেনঃ

স্কুল প্রাঙ্গণে মারপিট করে একাধিক ছাত্রদের আহত করাসহ শৃংখলা ভঙ্গের কারণে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই শিক্ষার্থী রায়হান ও ইমনকে স্কুল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির এক জরুরী সভার সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্তে উল্লেখিত কারণে এই দুইজকে আজীবনের জন্য বহিস্কার করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় আনারপুরা ও বড়ইকান্দী ভাটেরচর গ্রামের বাসিন্দা দুইদল ছাত্রের মধ্যে গত রোববার বিদ্যালয়ের ক্লাস রুমে কথাকাটি হয়।

ওই ঘটনার জের ধরে পরদিন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনারপুরা গ্রামের রায়হান ও ইমনের নেতৃত্বে বহিরাগতদের সহায়তায় তাহিন (১৬), জোবায়ের (১৫), মো: আবদুল্লাহ (১৫) ও সাইফুল ইসলাম (১৭) কে মারধর করে আহত করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আহত ছাত্রদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আহত এক ছাত্রের মা গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সার্বিক ঘটনাবলীর প্রেক্ষিতে আজকের জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেয়া ও কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা: শাহজাহান শিকদার।#

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক সাদপন্থিদের

আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চাই।। কাজী ফুলন

আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চাই।। কাজী ফুলন

মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাইলস্টোনে হতাহতদের পরিবারকে ১০ লাখ করে ক্ষতিপূরণ দিতে রিট

শুভেচ্ছা উপহার নিয়ে মন্ডপ পরিদর্শনে ওসি

ছাত্র-জনতার কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চায় অন্তর্বর্তী সরকার: ড. ইউনূস

মুন্সীগঞ্জের শিলইয়ে রতনের পক্ষে জাকিরের নেতৃত্বে ধানের শীষের প্রচারণা

আহলে সুন্নাত ওয়াল জাময়াত মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপনঃ-