রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

স্বাস্থ্যের ‘দুষ্টুদের’ শায়েস্তার কথা বললেন উপদেষ্টা নুরজাহান

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

অবৈধ হাসপাতাল, ক্লিনিক এবং নকল ও নিম্নমানের ওষুধ বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেওয়ার কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এ সমস্যাগুলো আমরা জানি, কিছু কিছু সমস্যা চিহ্নিত করার চেষ্টাও করেছি, আমাদের কাছে মনে হয়েছে, প্রতিরোধমূলক কিছু করা উচিত।

“আমাদের আইন আছে, অনেক ক্ষেত্রে আইনের প্রয়োগটা নাই। যারা দুষ্টুমি করছে, আইনের প্রয়োগের মাধ্যমে তাদের শায়েস্তা করা যায়, সেটা আমরা বলার চেষ্টা করেছি।”

রোববার সন্ধ্যায় রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

নুরজাহান বেগম বলেন, “হাইপারটেনশন হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে এগুলোর কারণগুলো কী, কী কারণে এগুলো হয়, সেটার জন্য আমরা কী পদক্ষেপ নিতে পারি, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি।

“তামাক নিয়ে আমরা কী করতে পারি, ছোট ছোট বাচ্চারা এখন সিগারেটে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কী করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।”

অধিবেশনের ডিসিদের পক্ষ থেকে প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, “বাংলাদেশে স্বাস্থ্য খাতের মধ্যে কিছু অসংগতি, যেমন জনবলের অভাবের কথা বলা হয়েছে। কোনো কোনো জায়গায় অবকাঠামো তৈরি হয়ে আছে, সেগুলো চালু করা যাচ্ছে না, সে সমস্যার কথা তারা বলেছেন।

“এছাড়া যেখানে প্রয়োজন বেশি ৫০০ শয্যার জায়গায় সেখানে ১ হাজার শয্যা করার কথা এসেছে। কিছু কিছু জায়গায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বা যেগুলো আছে তা ফাংশনাল করার কথা বলেছেন।”

তিনি বলেন, “আমরা সাহায্য চেয়েছি, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার অথবা স্বাস্থ্যের ওই পর্যায়ের কর্মকর্তারা যদি আমাদের সাহায্য করেন, তাহলে স্বাস্থ্য কাঠামোতে যে বৈষম্যটা আছে, তা দূর করা সম্ভব হবে। এটি সরকারের এককভাবে দেওয়ার মত বিষয় না।

“সকল ধরনের কর্মকাণ্ডে বিশেষ করে বিভিন্ন ধরনের বেআইনি হাসপাতাল বা ক্লিনিক বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে সঙ্গে নিয়ে তারা যদি আমাদের পাশে থাকে, তাহলে স্বাস্থ্যের বর্তমান জনবল এবং কাঠামো নিয়ে একটু ভালো সেবা দেওয়া সম্ভব। আমরা আশা করব, স্বাস্থ্য খাতের রূপান্তরে জেলা প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে।”

স্বাস্থ্যের সিন্ডিকেট ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সুনির্দিষ্টভাবে সিন্ডিকেট বলেননি, তবে এক্ষেত্রে অসংগতি আছে, সেটা তারা বলেছেন।”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত জেরে চাচাকে কুপিয়ে গুরুতর জখম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১, আহত ৭

ঈদুল আজহায় শেখ মুজিবের ছবি ছাড়াই নোট মিলবে 

ছেলেমেয়েদের মনিটরিং ও কাউন্সেলিং এর গুরুত্ব কতটুকু এবং তার উপায় কি?

সেনা জীবনের দৃঢ়তা থেকে গণতন্ত্রের সংগ্রামে মুন্সীগঞ্জের মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম

সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইউপি সদস্যসহ ২ জনের মরদেহ উদ্ধার

বুদ্ধিজীবী–সাংবাদিকসহ বিনা বিচারে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে ৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

বুদ্ধিজীবী–সাংবাদিকসহ বিনা বিচারে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে ৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মুন্সীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতা জীবনের জনসংযোগ

শিলইয়ের শ্যামল বেপারি হত্যা, প্রধান আসামি শাহাদাত বেপারি র‌্যাবের হাতে গ্রেপ্তার