বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বই উৎসব, ৮০০ শিক্ষার্থী পেলো নতুন বই

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

মো. শওকত হোসেন: মুন্সীগঞ্জের লৌহজংয়ে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে আনন্দমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার শামুরবাড়ি গ্রামস্থ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৮০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়৷ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান৷
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক(ইউআইইউ) এবং ফাউন্ডার ট্রাস্টি(ইউআইইউ) ও চেয়ারম্যান বিডিএডুকেশন ড. সুমন আহমেদ৷ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সায়েরা খান, জুবায়দা ফাইজা, রাফিয়া খান, আসিফুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ৷ ##

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

চলে গেলেন প্রবীর মিত্রও

গৃহবধূ থেকে যেভাবে রাজনীতিতে উত্থান খালেদা জিয়ার

বাংলাদেশ–আয়ারল্যান্ড প্রথম টি–টোয়েন্টি: লড়লেন কেবল হৃদয়, ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

লৌহজংয়ে অবৈধ চায়না দুয়ারি আগুনে পুড়িয়ে ধ্বংস

ভারি বৃষ্টিতে লামায় সব পর্যটন কেন্দ্র ফের বন্ধ

আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট যন্ত্রপাতি প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক মুন্সীগঞ্জের পাভেল

মুন্সীগঞ্জে ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে দুর্ধর্ষ চুরি, উধাও ১৭টি সিলিং ফ্যান ও সিল

এস্কোয়্যার গ্রুপের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন আর নেই

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল