স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। গত রবিবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয় গেছে। অনেক চেষ্টা করেও নারী পা জোড়া লাগানো সম্ভব হয়নি তাই কেটে ফেলা হয়েছে।
স্থানীয়রা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়ামুখী বাদশা এন্টারপ্রাইজের একটি কাভার্ড ভ্যান একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর একজন রাসনা (১৭) নারী ছিটকে পড়ে যান।
এসময় কাভার্ড ভ্যানটির চাকা তার ডান পায়ের ওপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে।
আহত নারী রাসনার স্বজনরা জানান, কাভার্ড ভ্যানটির চালকের ভুল ড্রাইভের জন্য ওই রাসনার পা বিচ্ছিন্ন হলো। অদক্ষ চালকরা গাড়ি চালাচ্ছেন। এই সব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আরো বাড়ানো উচিত।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী নারী গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান দুটোই জব্দ আছে।

















