সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

মো. শওকত হোসেন: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট )সকালে উপজেলা পরিষদ পুকুরে ১২০ কেজি, আটিগাঁও খালে ১৫০ কেজি, বৌলতলি ইউনিয়ন ভূমি অফিস পুকুরে ১০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন৷ এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ৷

সর্বশেষ - মুন্সীগঞ্জ