শনিবার , ২২ মার্চ ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

‘ঘুম থেকে ডেকে তোলায়’ বাবাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়া উপজেলায় ‘কাজের জন্য ঘুম থেকে ডেকে তোলায়’ ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।

নিহত আব্দুল মালেক (৬০) ওই গ্রামের প্রয়াত তায়জল শেখের ছেলে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে মানিক (২৮) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আব্দুল মালেক শেখের দুই ছেলে দুই মেয়ে। ছেলেদের মধ্যে মানিক বড়। আব্দুল মালেক পেশায় বাঁশ ব্যবসায়ী ও কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বাবা ও ছেলের মধ্যে তেমন ঝামেলা ছিল না। অলস প্রকৃতির হওয়ায় মানিক তেমন কাজকর্ম করতে চাইতেন না। সকালে আব্দুল মালেক বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন। এ সময় কাজে যেতে ঘুম থেকে ওঠার জন্য মানিককে ডাকছিলেন তিনি।

ওসি সাইদুর রহমান বলেন, “ঘুম থেকে উঠার পর বাবার সঙ্গে তর্কে জড়ায় মানিক। এক পর্যায়ে ধার দেওয়া কুড়াল নিয়ে বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যান।”

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

পলাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

৯৪ আসনে জয়ী ইমরানপন্থিরা, ৬৩টিতে জয় নওয়াজের পিএমএলএন

মুন্সীগঞ্জে এনসিপির সমন্বয়  কমিটি :  প্রধান সমন্বয়ক মাজেদুল ইসলাম

মুন্সীগঞ্জ সদরে কন্ট্রোল রুম স্থাপন করে ১১৭ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ

তারুণ্যের উৎসব আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন মুন্সীগঞ্জের রায়হান

আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই - মুন্সীগঞ্জে মাহি বি চৌধুরী

আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই – মুন্সীগঞ্জে  মাহি বি চৌধুরী

লৌহজংয়ে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ, ককটেল উদ্ধার

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময়

বিক্রমপুর রক্তদান সংস্থার নতুন কমিটি গঠন, সভাপতি এড. মাহমুদ,সাধারণ সম্পাদক সবুজ

দাবিতে অনড় তিন দল, কী করবেন ইউনূস?