বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই – মুন্সীগঞ্জে  মাহি বি চৌধুরী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই - মুন্সীগঞ্জে মাহি বি চৌধুরী

আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই – মুন্সীগঞ্জে  মাহি বি চৌধুরী
সালাহউদ্দিন সালমান/
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ-১ আসনের বিকল্পধারার কুলা প্রতীকের  এমপি প্রার্থী মাহী বি.চৌধুরী বলেছেন, আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই, আমাদেরকে বলা হয় মানুষ ভাল কিন্তু কাজ করে নাই। এটা মিথ্যা কথা। গত ৫ বছরে শ্রীনগর-সিরাজদিখানে ৬৩০ কোটি টাকার কাজ করেছি।বৃহস্পতিবার বিকলে শ্রীনগর -সিরাজদিখান গনসংযোগকালে শ্রীনগর  সার্কেল অফিসের সামনে  ও নিমতলা আওলাদ হোসেন সুপার মার্কেটের সামনে পথ সভায় তিনি এসব কথা বলেন।বিকল্পধারার যুগ্ন মহাসচিব মাহী বি.চৌধুরী ও বর্তমান সংসদ সদস্য আরো বলেন বলেন, আপনারা জানেন আমার দল ছোট,রাজনীতিও ঠান্ডা। আমার কর্মীরা গত ২০/২৫ বছর ধরে আমার সাথে আছে, তাদের নিয়ত পরিস্কার। আমার কর্মীরা কোটি কোটি টাকার পাহাড় গড়ে নাই। একটি টাকাও চাঁদাবাজি করে নাই। রাজনীতিতে একটি জিনিস শিখেছি, কর্মী যত কম মানুষের শন্তি ততো বেশী। কর্মী যত বেশী,মানুষের শান্তি ততো কম। তিনি আগামী ৭ জানুয়ারী কুলা মার্কায় ভোট দিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের জনগনকে শান্তিতে থাকার আহবান জানান।পথ সভায় উপস্থিত ছিলেন, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু,শ্রীনগর উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামান ঝিলু সিরাজদিখান থানার বিকল্পধারার আহবায়ক শাহ আলমাস,যুগ্ন আহবাযক বজলুর রহমান বেপারী, যুগ্ন আহবায়ক কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু , যুবধারার সভাপতি কবির হোসেন,যুগ্ন আহবাযক ইলিয়াস হোসেন শাওন প্রমুখ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় মেন্স ওয়্যার শোরুমের যাত্রা শুরু

মুন্সীগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা

মুন্সীগঞ্জের শিলইয়ে কাউন্সিল বিহীন বিএনপির কমিটি গঠণ করায় প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জে অপরেশন ডেভিল হান্ড অভিযানে ১৬ জন গ্রেফতার

সিরাজদিখানে ১৪৩ দিনে হাফেজ হলেন ৯ বছরের আরফান

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট সোহেল তাজের

ঈদে দৌলতদিয়া, পাটুরিয়ায় চলাচল করবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ

মুন্সীগঞ্জে হত্যাসহ ১৪ মামলার আসামী ‘চাক্কু মিলন’ গ্রেফতার

ফেনীবাসীকে উদ্ধারের আকুতি ‘খাবারের চেয়ে এখন জীবিত উদ্ধার জরুরি’