বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ঈদুল আজহায় শেখ মুজিবের ছবি ছাড়াই নোট মিলবে 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

ঈদুল আজহায় শেখ মুজিবের ছবি ছাড়াই নোট মিলবে

নিজস্ব প্রতিবেদক

আগামী ঈদুল আজহায় বাজারে নতুন ডিজাইনের নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নোটগুলো থেকে বাদ পড়ছে শেখ মুজিবুর রহমানের ছবি। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে, এই নোটগুলো আগেই ছাপানো হওয়ায় এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।তিনি বলেন, এ মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না। আগে ছাপানো নোটগুলোই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে জানিয়ে আরিফ হোসেন খান আরও বলেন, আগামী এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে। তার আগে সম্ভব হবে না। উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। যা নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সেনা জীবনের দৃঢ়তা থেকে গণতন্ত্রের সংগ্রামে মুন্সীগঞ্জের মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম

ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যা বন্ধে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল

রেডিও বিক্রমপুর পরিদর্শন করলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদল

যে ৩৮ আসনে জয়ের দাবি জামায়াতের

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তাদের

নতুন ছাত্র সংগঠন ঘিরে যা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আযান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -সভ্যতার আলো

সিরাজদিখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা

গজারিয়ায় সরিষা ফুলের রাজ্য

লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা

খিলপাড়া মাদরাসায় ওয়াজ ও দোয়া মাহফিল