বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সম্প্রীতির সমাবেশে অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়৷
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক৷
যুবদল নেতা মো. মনির শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক তানভীর আহম্মেদ অভির যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জীব মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ্ঞ কুমার সিংহ অমিত, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব সাহা৷ ঢাকা মহানগর দক্ষিণ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব কৃষ্ণ দাস, উপজেলা যুবদল নেতা নির্মল নির্মল দাস প্রমুখ৷
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হাজী ইকবাল বেপারী সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৩৪টি পূজা মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির হাতে অর্থ উপহার তুলে দেয়া হয়। ##



















