বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিপন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২২, ২০২৩ ৫:১০ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:  ঐতিহ্যবাহী  সরকারি হরগঙ্গা কলেজে   আনন্দমুখর পরিবেশে  শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার হরগঙ্গা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটে  সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক  সিদ্ধার্থ শঙ্কর বিপন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দিতা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক  মো: হুমায়ুন কবির শেখ। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক  মাহবুবুল হক আল-কমর,  কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক  মো শফিকুল ইসলাম। এতে সরকারি হরগঙ্গা কলেজের  অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে  প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গনিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: শরিফুল ইসলাম খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক  মো: লোকমান হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  মো: এমারত হোসেন ইমরান। এ নির্বাচিত পরিষদ ২০২৩-২৪ মেয়াদে শিক্ষক পরিষদের দায়িত্ব পালন করবে। পবিত্র ঈদ- উল -আযহার ছুটি শেষে  আগামী ৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্টে খেতাবে অভিষিক্ত সেনা প্রধান

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

মুক্তারপুর সেতুতে বাইক চুরি, সিসিটিভি দেখে চোরকে খুঁজছে পুলিশ

লৌহজংয়ে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে লৌহজংয়ে বিএনপির বিজয় র‌্যালী

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়া প্রতিকার ও প্রতিরোধে করণীয়

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

মিরকাদিমে পবিত্র শবে বরাত উপলক্ষে কোরআন  প্রতিযোগিতা 

রামপাল হাই স্কুলের এসএসসি ৯৭ ব্যাচের পুনর্মিলনী