স্টাফ রিপোর্টার: আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ মামুন উদ্দিনের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রেডিও বিক্রমপুর পরিদর্শন করেছেন।
স্টেশন ম্যানেজার আওলাদ হোসেন খান (শিবলী) প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে তারা রেডিও বিক্রমপুরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিউজ রুমের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় কর্তব্যরত সংবাদকর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তারা।
প্রতিনিধিদল অন-এয়ার রুমের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এছাড়া তারা রেডিও বিক্রমপুরের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নভিত্তিক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।


















