শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহকে বলেছেন, প্রতিরোধ অক্ষ থেকে থেকে ইসরায়েল কঠোর জবাব পাবে।

হিজবুল্লাহর ওপর আগের দুদিন ধরে চালান নজিরবিহীন পেজার ও ওয়াকি-টকি হামলার পর বৃহস্পতিবার সালামি এমনটি বলেন।

হামলায় ৩৭ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন দুই হাজার ৯০০ এরও বেশি মানুষ। একসঙ্গে অনেক ডিভাইসে বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিরোধ অক্ষে রয়েছে, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এদের সবাই ইরান সমর্থিত।

মঙ্গলবার ও বুধবারের হামলায় লেবানন ও হিজবুল্লাহ ইসরায়েলকে দোষারোপ করছে। ইসরায়েল এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সম্ভবত এসব হামলা চালিয়ে থাকতে পারে।

সালামি তার বার্তায় নাসরাল্লাহকে বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে ইহুদিবাদী শাসনের (ইসরায়েল) হতাশা এবং ধারাবাহিক ব্যর্থতার ফল। শিগগিরই প্রতিরোধ অক্ষ থেকে কঠিন জবাব পাবে। আমরা এ রক্তপিপাসু ও অপরাধী শাসনের ধ্বংস প্রত্যক্ষ করব।

ইরান ও ইসরায়েল প্রায়শই একে অন্যকে হুমকি দেয়। গত এপ্রিলে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলায় ১৩ জন নিহত হলে ইসরায়েলের সঙ্গে বিরোধ চরমে ওঠে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসা থেকে কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নকলমুক্ত পরীক্ষার কারিগর এবার পূর্ণ শিক্ষামন্ত্রী

ভিটি শিলমান্দি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মুন্সীগঞ্জে পানাম স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

রোজা রাখলে কী ঘটে শরীরে

শ্রীনগরের যুবসমাজের সাথে স্মার্ট বাংলাদেশের গুরুত্ব নিয়ে ব্যারিস্টার শিমুলের মতবিনিময়

সাংবাদিক ও পুলিশের উপর হামলার ২ মামলায় ইউপি চেয়ারম্যান মিঠু গ্রেফতার

মিরকাদিমে নয়নের খাল পরিষ্কার কার্যক্রম শুরু

মুন্সীগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের ঈদ পূণর্মিলনী