বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসা থেকে কার্তুজ উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিট নাগাদ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণ পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এসব কার্তুজ উদ্ধার করা হয়।

ইলিয়াস ভূঁইয়ার নামে মুন্সীগঞ্জ সদর থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে।

যৌথ বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৩ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিট নাগাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। সহিংসতা ও নাশকতাকারী কর্মকাণ্ডে জড়িত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।

উদ্ধারকৃত কার্তুজ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। এছাড়াও সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

লৌহজংয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে পর্যালোচনা সভা

নক্ষত্রপথের আলিঙ্গন               

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতি রাতে খালি পেটে ঘুমাতে যায় বিশ্বের প্রায় ৭৩ কোটি মানুষ!

মুন্সীগঞ্জে  নিরাপদ সড়ক চাই’র জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ 

রামপালে ঈদ জামাতে ৫ হাজার মুসল্লীর সমাগম

বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে বরণে লৌহজংয়ে মানুষের ঢল

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানী

মুন্সীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩