মুন্সীগঞ্জের লৌহজংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সাফল্য করার লক্ষ্যে টিকাদান কার্যক্রম পরিচালনা ও অগ্রগতি মূল্যায়ন ও রেজিস্ট্রেশন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর৷ সভায় জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় উপজেলায় ৫০ হাজার ৫৬২ জন ৯ মাস হতে ১৫ বছর বয়সী শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টাইফয়েড ভ্যাক্সিনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ সরকারের এ মহতি উদ্যোগকে সাফল্য মন্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে উপজেলার সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে উৎসাহিত করতে সকলকে অনুরোধ করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা,বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ, ইমাম, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷ ##
মো. শওকত হোসেন, লৌহজং৷

















