শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ইদ্রাকপুর কেল্লাকে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে- আসিফ নজরুল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

সভ্যতার আলো রিপোর্ট:জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের আরও প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। জানিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁওস্থ ইদ্রাকপুর কেল্লা ও জাদুঘর পরিদর্শনে করেন ।  তিনি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। শুক্রবার দিন আমি ঠিক করেছি প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলা রয়েছে সারাদেশে ছড়ানো- সেগুলো ঘুরে দেখবো। যেমন মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লা রয়েছে। নারায়ণগঞ্জেও রয়েছে এ ধরনের দু’টি কেল্লা।

 

উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুইটি ও লালবাগ কেল্লাসহ এরকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি আছে। এই অবস্থাটা নিজের স্বচোক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, সেটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের নজর দেয়ার সময় এসেছে।

 

পরে উপদেষ্টা ড. আসিফ নজরুল  মুন্সীগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘী, বাবা আদম শাহী মসজিদ, মিরকাদিম ইটের সেতু, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোড় মঠ, , নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান।

 

এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

আটপাড়ায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 

দেশছাড়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

উপসচিব পদে পদোন্নতি পেলেন আসিফ আনাম সিদ্দিকী

পদ্মা থেকে বালু লুটের নিরাপদ নৌপথ ডহরি-তালতলা খাল, হুমকির মুখে দুই পাড়ের বসতবাড়ি

লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মুন্সীগঞ্জে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন হৃদয় কৃষ্ণ মন্ডল

দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

সুন্দর বাংলাদেশ গড়তে হলে নেশামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে: আব্দুস সালাম আজাদ

মিরকাদিমে  আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার