রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

টেকনাফে ‘জীর্ণ বাড়ি থেকে সরঞ্জামসহ ৬৯ বোমা’ উদ্ধার, আটক ২

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় একটি জরাজীর্ণ বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বিজিবি।

রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান জানান।

আটকরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর (৩২)।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “প্রায় ৩ ঘন্টা ধরে ব্যাপক তল্লাশি চালিয়ে ৬৯টি হাত বোমা ও বোমা তৈরির এক কেজি ৬০০ গ্রাম সালফার, এক কেজি ৩০০ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার ও একটি প্লায়ার্সসহ দুইজনকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য দুজন পালিয়ে যান।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে চুক্তির মাধ্যমে বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসার তথ্য দিয়েছেন আটক দুজন।”

আশিকুর রহমান বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলার পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

হজের শেকড়ে ফেরা: একটি ঐশ্বরিক আহ্বানের শাশ্বত ইতিহাস

মুন্সীগঞ্জে ঈদেও স্বাস্থ্য সেবা মিলছে পরিবারকল্যাণ কেন্দ্রে

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসি উপহার

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়

লৌহজংয়ে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

মিরকাদিমে ক্লেমন ওস্তাদ গোল্ডকাপ টি-২০, ফাইনালে উঠল  নবচেতনা 

পাঁচ ধরনের গাড়ি চলবে না

খুলনা বটিয়াঘাটায় ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে মৃত্যু: ছাদ থেকে পড়ে ঢাকায় নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস