রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

খুলনা বটিয়াঘাটায় ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

খুলনা বটিয়াঘাটায় ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মহিদুল ইসলাম শাহীন

“নিরাপদ রাস্তা, নিরাপদ জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বটিয়াঘাটা উপজেলা সুরখালী ইউনিয়নে ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৩ শে ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া ডুমুরিয়া সড়কে বারোআড়িয়া শহীদ স্বরণী মহাবিদ্যালয় কলেজের সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারেের দাবিতে আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকার ১৫ বছর হলেও উক্ত ৫ টি গ্রামের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত উক্ত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ স্বরণী মহাবিদ্যালয় কলেজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহ ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন। বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোরার হোসেন ফিরোজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস,ইউনিয়ন জামায়াত নেতা মো: ইয়াসিন আরাফাত, শিক্ষক বৃন্দ যথাক্রমে মোঃ শামীম সরদার,বিকাশ মন্ডল, স্বপন কুমার মন্ডল, সেবানন্দ ঢালী, ব্রজেন্দ্রনাথ গাইন, তন্ময় কুমার মন্ডল, ইলিয়াস হোসেন, মাওলানা আঃ জব্বার, মোসাম্মাৎ মাহফুজা খাতুন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এ এস আই-কে এম এনায়েত হোসেন,বিএনপি নেতা মেহেদী হাসান,ওয়ার্ড বিএনপি সভাপতি আবু বক্কার গাজী, যুবদল নেতা মুছা শেখ, মাসুম বিল্লাহ, মামুন মোড়ল, বি এম হানিফ,শিক্ষার্থী আঃ হাকিম,সুমি খাতুন,রিয়া মন্ডলসহ ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ এলাকার হাজার লোকের সমাগম ঘটে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

উপসচিব পদে পদোন্নতি পেলেন আসিফ আনাম সিদ্দিকী

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে টংগিবাড়ীতে জামায়াতে ইসলামীর পথসভা

মুন্সীগঞ্জে ফরিদা আহম্মদ রুনি’র মৃত্যুবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে ফরিদা আহম্মদ রুনি’র মৃত্যুবার্ষিকী পালিত

বৃক্ষমেলায় বাঁশের চা পান করলেন পরিবেশ উপদেষ্টা

মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে জাসাসের নির্বাচনী প্রচার প্রচারণা

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মুন্সীগঞ্জের রিফাতের

টঙ্গীবাড়ী তে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক

মায়ের মন্ত্রীদের মধ্যে যাদের নিজের সরকারে নিলেন তারেক

মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লায় ইত্যাদির শ্যুটিং শুক্রবার