রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মুন্সীগঞ্জের রিফাতের

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. মাহফুজুর রহমান ওরফে রিফাত (২৯)। শনিবার দুপুরে মহাসড়কের সাতকানিয়ার মৌলভির দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাহফুজুর রহমান রিফাত মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। তিনি আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩–১৪ সেশনের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাহফুজুর রহমান মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চন্দনাইশের দোহাজারী থেকে সাতকানিয়ার কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। তিনি মহাসড়কের মৌলভির দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাহফুজুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে দোহাজারী সরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, মাহফুজুর রহমান একটি টোব্যাকো কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। ওই কোম্পানির কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত যুবকের লাশ শনাক্তের পর স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসে পৌঁছালে লাশ হস্তান্তর করা হবে। কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বিদ্যালয়ে সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীকে পুরস্কার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল

মুন্সীগঞ্জ-১, দোয়েল আক্তারের গণসংযোগ 

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৭ জনে

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে সিপাহীপাড়ায় বিক্ষোভ মিছিল

তাওহিদের পর গিলের সেঞ্চুরিতে ভারত হারাল বাংলাদেশকে

মুন্সীগঞ্জে শিক্ষার মান যাচাইয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ

মুন্সিগঞ্জে কোটা আন্দোলনকারীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

অনুপ্রেরণা নেতৃত্ব ও ভবিষ্যৎ দিগন্ত: রিজওয়ানা হাসান এখন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা