মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পঞ্চসারে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামে সোমবার  বিকোলে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. আব্দুর রহমান। এতে  ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে  ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেনের সঞ্চালনায়  বিনোদপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ এতে অংশগ্রহণ করেন।

সভায় গ্রামবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ময়লা-আবর্জনা অপসারণের অসুবিধা এবং ড্রেনেজ সমস্যা গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। গ্রামবাসীরা জানান, ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করলে তারা ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

এছাড়াও গ্রামের মানুষের অন্যান্য প্রয়োজন ও সমস্যাগুলো সভায় উপস্থাপন করা হয়।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ