শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দায় ট্রাম্প

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১, ২০২৪ ২:১৩ পূর্বাহ্ণ

ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে এই সমালোচনা করেন তিনি। 

ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা (সংখ্যালঘুরা) বিভিন্নভাবে হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটত না।

ট্রাম্প বলেছেন, “আমি থাকলে (ক্ষমতায়) এগুলো কখনো হতো না। কমলা এবং জো বাইডেন হিন্দুদের আমেরিকাসহ পুরো বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, আমাদের দক্ষিণ সীমান্তসহ সব জায়গায় তাদের অবস্থা যা-তা। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।”

ওই পোস্টে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু জনগোষ্ঠী এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেছেন ট্রাম্প।

তিনি লিখেছেন, “উগ্র বামপন্থিদের ধর্ম বিদ্বেষ থেকে আমরা আমেরিকান হিন্দুদের রক্ষা করব। আমরা স্বাধীনতার জন্য লড়াই করব। এছাড়া (নির্বাচিত হলে) আমার প্রশাসনের মাধ্যমে ভারত এবং ভালো বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ব।”

সবাইকে দীপবলীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি আশা করি, আলোর এ উৎসব খারাপকে হটিয়ে শুভ–এর বিজয় নিয়ে আসবে।’

প্রসঙ্গত,  গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর ভারত থেকে দাবি করা হয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। ওই সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের সরেজমিন প্রতিবেদন করার আহ্বানও জানান।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

গজারিয়ায় বিএনপির মনোনয়ন নিয়ে দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৮

মালদ্বীপে ময়লার স্তূপে মিলল বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক

চট্টগ্রাম প্রিমিয়ার লিগে নারায়ণগঞ্জের মেঘনা মেভারিক্স চ্যাম্পিয়ন

গজারিয়ায় বিএনপি নেতা শফিউল্লাহ আটক

বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

মিরকাদিমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাজেদুল ইসলামকে এনসিপির মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দিয়ে ১৮ সদস্যের কমিটি গঠন

ওয়াকফার বিপুল পরিমাণ সম্পত্তি আত্মসাতের অভিযোগ আবু তালেবের বিরুদ্ধে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ফখরুল