মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা পাবেন।

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

এপেক্স ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জের কাজী প্রাচুর্য

দেশের বাইরে থেকেও প্রায় শতাধিক নাটক প্রযোজনা করেছেন বোরহান উদ্দিন

আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন

দুর্নীতিবাজ যেই হোক ছাড় দেয়া হবে না, শেখ মোঃ আব্দুল্লাহ।

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেল উদ্ধার

আহলে সুন্নাত ওয়াল জাময়াত মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপনঃ-

মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানের মায়ের ইন্তেকাল

শ্রীনগর উপজেলার ইংরেজি নাম: ‘Sreenagar’ না ‘Srinagar’? — এক ঐতিহাসিক ও বাস্তবধর্মী পর্যালোচনা