বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ছয় দফা দাবিতে ৪ ঘন্টা পলি টেকনিক্যাল শিক্ষার্থীদের মুক্তারপুর সেতু অবরোধ,  দীর্ঘ যানজট 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ছয় দফা দাবিতে বিকেল ৪টা পর্যন্ত ৪ ঘন্টা পলি টেকনিক্যাল শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ- ঢাকা সড়ের মুক্তারপুর ব্রীজ অবরোধ  করে রাখে।  মুন্সীগঞ্জের অন্যতম প্রবেশ পথে মুক্তারপুর ব্রীজ অবরোধ ৪ ঘন্টা অবরোধ করে রাখে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম  সড়কের দুই প্রান্তে দীর্যা যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারীরা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, বুধবার সকাল ৯ টা থেকেই মিরকাদিমের পলিটেকনিক ইনস্টিটিউট দলবদ্ধ  হয়। পরে মিছিল করে বেলা পৌনে ১২টার দিকে কয়েক’শ শিক্ষার্থী মুক্তারপুর সেতুতে জড়ো হয়। এক পর্যায়ে দুপুর ১২ টার দিকে তারা অবস্থান নিয়ে সেখানে বসে পড়ে। এতে সেতু পুরোপুরি অচল এবং সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়৷

সেখানে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের লোকজন অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেও কাজে আসেনি। পরে মুষলধারে বৃষ্টি হলে বিকেল ৪ টার দিকে সরে যান অবরোধকারীরা। যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীদের  ৬ দফা দাবির অন্যতম জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ