রবিবার , ১৮ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শারজায় প্রথমবার জিতলো বাংলাদেশ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৮, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ

পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে দুইশ ছোয়া সংগ্রহ পায় বাংলাদেশ। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে রান তাড়ায় ঝড়ো শুরু করে সংযুক্ত আরব আমিরাত। এরপর শেষদিকে ঝড়ো ক্যামিও খেলেন আসিফ। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লিটন কুমার দাসের দল।

শারজায় আজ প্রথম টি-টোয়েন্টিতে  সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৯১ রান করে টাইগাররা। জবাবে ১৬৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এই জয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ। শারজায় এটাই টাইগারদের প্রথম জয়। এর আগে এই মাঠে ৩টি-টোয়েন্টি খেলেও জয় পায়নি তারা। ৫৪ বলে ৯ ছকা ও ৫ চারে ১০০ রান করা পারভেজ হোসেন ইমনের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

পারভেজ হোসেনের প্রথম সেঞ্চুরিও যথেষ্ট মনে হচ্ছিল না। মুহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়ার দ্রুত এগোনো জুটিতে হুঙ্কার দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাত। পরপর দুই তাদের ফিরিয়ে দলকে কক্ষপথে ফেরান তানজিম হাসান। তবে ঝড়ো ব‍্যাটিংয়ে স্বাগতিকদের আশা বাচিয়ে রেখেছিলেন আসিফ খান। তবে মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের শেষের দারুণ বোলিংয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে এগিয়ে গেছে লিটন দাসের দল।

শারজাহতে এটাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়। ১৯২ রানের লক্ষ‍্য দিয়ে স্বাগতিকদের তারা থামিয়ে দিয়েছে ১৬৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৯১/৭ (তানজিদ ১০, পারভেজ ১০০, লিটন ১১, হৃদয় ২০, মেহেদি ২, জাকের ১৩, শামীম ৬, তানজিম ৭, তানভির ১; পারাশার ৪-০-৩২-১, মাতিউল্লাহ ৪-০-৪৬-১, হায়দার ৪-০-৩০-০, জাওয়াদউল্লাহ ৪-০-২১-৪, সানচিত ১-০-১৮-০, জুহাইব ৩-০-৩৬-১)

সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৬৪ (জোহাইব ৯, ওয়াসিম ৫৪, শারাফু ১, চোপড়া ৩৫, আসিফ ৪২, পারাশার ৩, সানচিত ৪, জুহাইব ০, হায়দার ০, মাতিউল্লাহ ০*, জাওয়াদউল্লাহ ৬; তানজিম ৪-০-২২-২, মেহেদি ৪-০-৫৫-২, হাসান ৪-০-৩৩-৩, মুস্তাফিজ ৪-০-১৭-২, তানভির ৪-০-৩০-১)

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মুন্সীগঞ্জের ৩ টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা

মিরকাদিমে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান, ৮০ কেজি ইলিশ ও ট্রলার জব্দ

মুন্সীগঞ্জের পঞ্চসারে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

 বাবা আদম মসজিদ : মুন্সীগঞ্জের  ঐতিহ্যের প্রতীক

বর্তমানে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ও মনোযোগ বেড়েছে,উপদেষ্টা আসিফ মাহমুদ

মুন্সীগঞ্জের ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে তিন দিনব্যাপী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত

পুলিশ সংস্কার কমিশনে মুন্সীগঞ্জের দুই কৃতি সন্তান

টাঙ্গাইলে দোকানীর লাশ উদ্ধার