শুক্রবার , ১২ মে ২০২৩ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

টাঙ্গাইলে দোকানীর লাশ উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১২, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে পা বাধাঁ ও গলায় রশি ঝুলানো অবস্থায় ইউসুফ মিয়া দুলাল (৫০) নামের এক জুতা দোকানীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজার সংলগ্ন শ্যালো মেশিন ঘরের পাশে লাশটি পাওয়া যায়। নিহত ব্যক্তি মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ী থেকে বের হন ইউসুফ। সারাদিন পংবাইজোড়া বাজারে তার নিজ দোকানে বেচাকেনা করেন। বিকেল পর্যন্ত দোকানে দেখা যায় তাকে।

শুক্রবার সকালে ঘটনাস্থলে লাশ দেখতে পান স্থানীয়রা। খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই নূরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে নি। শুক্রবার সকালে ভাইয়ের মূত্যু খবর শুনে ঘটনাস্থলে এস লাশ শনাক্ত করি। এটি একটি নির্মম হত্যাকান্ড। আমার ভাই হত্যার বিচার চাই।

নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, লাশের পা বাধা থাকায় অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে করছি এটি হত্যা। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দায় ট্রাম্প

মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি 

ময়মনসিংহে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

ইংলিশ প্রিমিয়ার লিগ উলভসকে হারিয়ে আবার ৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল

বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট ড্র

লৌহজংয়ে নুরপুর জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

সংকটের মধ্যে বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম, ফিরে পাচ্ছে পুরোনো গৌরব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

মুন্সীগঞ্জে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা