শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ

সভ্যতার আলো ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবার এক নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকাণ্ডের শিকার হোন বঙ্গবন্ধু।

ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব; তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল; পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা।

বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আবদুল নঈম খান নামে এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকেরা।

শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে। তারা প্রাণে বেঁচে যান।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। এদিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

তবে ছাত্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে ভারতে আশ্রয় নেন  শেখ হাসিনা। এরপর ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। যা এখনো বহাল রয়েছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ভারত থেকে পুশ ইন ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন ‘বীর মুক্তিযোদ্ধা’, সংশোধিত অধ্যাদেশ জারি

জব্দ বাঁচাতে পুলিশ সদস্যকে ১ কি.মি. ঝুলিয়ে নিয়ে গেলেন অটোচালক

আমেরিকা প্রবাসীর জমির বাউন্ডারি ভেঙে ফেলার অভিযোগ

অনুপ্রেরণা নেতৃত্ব ও ভবিষ্যৎ দিগন্ত: রিজওয়ানা হাসান এখন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

২৯৭ আসনের ফল: বিজয়ীদের গেজেট কবে? শপথ পড়াবেন কে?

২৯৭ আসনের ফল: বিজয়ীদের গেজেট কবে? শপথ পড়াবেন কে?

মুন্সীগঞ্জে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনীতে সনদ বিতরণ

মুন্সীগঞ্জের তিন আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার