বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনীতে সনদ বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে ‘ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)-২য় সংশোধিত’ এর আয়োজনে ৯ দিন ব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধাগোবিন্দ মন্দিরে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত।

অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল (দুলাল), জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, বাগমামুদালীপাড়া দূর্গা পূজা কমিটির সভাপতি ডাঃ তপন কুমার দাস, বাগমামুদালীপাড়া মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ হাজরা। সার্বিক তত্বাবধানে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পিংকি পাল ও তন্দ্রা ঘোষ। মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন তপন চক্রবর্তী ও সঞ্জয় চক্রবর্তী।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অনুপ্রেরণা নেতৃত্ব ও ভবিষ্যৎ দিগন্ত: রিজওয়ানা হাসান এখন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা

মুন্সীগঞ্জে পাঠক তৈরি বাংলা প্রশিক্ষণের সনদ বিতরণ

সিলেটে নতুন ডিসি সারওয়ার আলম

সিরাজদিখানে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও কম্বল বিতরণ

আড়িয়ল ইউপি উপ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর সংবাদ সম্মেলন

ইতালির ফ্লোরেন্সে আরিফুর রহমান আরিফকে সংবর্ধনা

মুন্সীগঞ্জে রোভার স্কাউটদের পুনর্মিলনী অনুষ্ঠি

ডোমার বিএডিসির কর্মকর্তার দিকনির্দেশনায় চুক্তিবদ্ধ চাষিদের আলুর বাম্পার ফলন

আমাদের দেশের রোগীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ

টঙ্গীবাড়ী তে ধলেশ্বরী নদী থেকে মরদেহ উদ্ধার