মুন্সীগঞ্জের লৌহজংয়ে নুরপুর জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে ১৩ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব হইতে মসজিদ প্রাঙ্গণে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকা সাভার বায়তুস শাহ আহমেদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদেী দা: বা:৷
বিশেষ বক্তা ছিলেন ঢাকা বায়তুস সালাম শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সায়েম রশিদ আজহারী দা: বা: ও নুরপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আরিফ হাসান সাহেব৷
নুরপুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শাহ আলম শিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব ইকবাল হোসেন বেপারীর পরিচালনার প্রধান অতিথি ছিলেন অত্র জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল৷
ওয়াজ মাহফিলে বক্তারা ঈমান ও আমলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরআন হাদিসের আলোকে বাদ মাগরিব হইতে রাত পর্যন্ত ওয়াজ করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।##

















