রবিবার , ১৮ জুন ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কিল কম্পিটিশন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ১৮, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কিল কম্পিটিশন

স্টাফ রিপোর্টারঃ

“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” শ্লোগানকে সামনে রেখে ৪ দিন ব্যাপী মুন্সীগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের ৩য় দিনে কারিগরি শিক্ষার্থীদের মধ্যে স্কিল কম্পিটিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মু. মতিউর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এবং গবেষণার সহকারী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের স্কিল কম্পিটিশন এর ১৩ টি স্টল পরির্দশন করেন ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত