শুক্রবার , ৩ মে ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে বৃক্ষপ্রেমীদের মিলনমেলা ও বিনামূল্যে গাছ বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ৩, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

“সবুজের আঙিনায় সবাইকে স্বাগতম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘গড়ে তুলি সবুজে বিক্রমপুর’ সংগঠন বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি পালন করেছে। শুক্রবার মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গাছ বিতরণ করে।  তীব্র এই গরমে সারাদেশেই গাছ লাগানো, গাছ বিতরণ কার্যক্রম চলছে। পিছিয়ে নেই সবুজের শহর মুন্সীগঞ্জও। সবুজ এই শহর কে আরও শান্তিময় করে তুলতে তাদের এই মহৎ উদ্যোগ। সংগঠনটি সম্পুর্ণ নিজেদের খরচে বিভিন্ন রকমের ফল, ফুল, ঔষধী, ইনডোর প্ল্যান্ট সহ আরও বিপুল সংখ্যক গাছ বিনামূল্যে বিতরণ করছেন। শুক্রবার বিকেলে বিভিন্ন স্থান থেকে আসা গাছপ্রেমীদের মিলনমেলা ঘটে। কোনো প্রকার মূূল্য ছাড়াই নিজেদের পছন্দের গাছ নিয়ে সংগ্রহ করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। আয়োজক যারা রয়েছেন তারাও হাসিমুখে গাছ তুলে দিয়েছেন বৃক্ষপ্রেমীদের হাতে। সংগঠনটির মূল লক্ষ্য মুন্সীগঞ্জে অনেকেই যারা গাছপ্রেমী কিন্তু খরচের জন্য গাছ কিনে লাগাতে পারছেন না, তারা যেন পছন্দের গাছটি নিয়ে তাদের শখের বাগান টি গড়ে তুলতে পারে।  গাছ নিতে আসা অনেক বৃক্ষপ্রেমীরা এবং মুন্সীগঞ্জের অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানান।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

যেসব ‘হেভিওয়েট’ বিএনপি নেতার ঠাঁই হয়নি প্রার্থী তালিকায়

উড়ো ফোনে ‘বোমার খবর’, ওড়ার আগ মুহূর্তে থামানো হল বিমানের নেপাল ফ্লাইট

রামপালে বাচ্চু শেখের নেতৃত্বে কাঁচি মার্কার মিছিল

আল-কুরআন ও হাদিসের আলোকে ইব্রাহিমী কোরবানি ও হাজিদের পূর্ণাঙ্গ করণীয়

ঢাকা উপ-অঞ্চলের ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্য

খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন? মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা

মুন্সীগঞ্জে  এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

বার কাউন্সিলের পরীক্ষায় মোবাইল ফোন রাখা ও নকল করায় ৫৮ জন বহিষ্কার

মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, মাসে ৬০ লক্ষাধিক টাকার গ্যাস চুরি