শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ঢাকা উপ-অঞ্চলের ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্য

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার;

মুন্সীগঞ্জ: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৩ তম শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ ঢাকা উপ অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা মহানগর পর্যায়ে রানার্সআপ হওয়া মাহিনকে হারিয়ে জেলা পর্যায়ে (একক) চ্যাম্পিয়ন হওয়া মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য ঢাকা উপ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে।

বিকেলে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট ( পুরস্কার) তুলে দেন।

ছবিতে মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্যকে সনদপত্র ও ক্রেস্ট গ্রহন করতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ৫৩ তম শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ ঢাকা উপ অঞ্চলের ফাইনাল খেলায় (একক) চ্যাম্পিয়ন অর্জন করা কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু ও মুন্সীগঞ্জ পৌরসভার টিকাদান সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস সাম্মী দম্পতির ছোট ছেলে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন দিল গৃহবধু

অবসরের ৬ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা দেওয়ার নির্দেশ

আমাদের দেশের রোগীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি, তবে নির্ভর করছে ফিট থাকার ওপর

মুন্সীগঞ্জে পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল হাসান নিখোঁজ

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ট্রাম্প-পুতিনের চীন সফর: আতিথেয়তার আড়ালে গভীর ভূ-রাজনৈতিক বার্তা

দক্ষিণ কোটগাঁও সুন্নী জামে মসজিদের ইমামের বিদায়ী সংবর্ধনা

মুন্সীগঞ্জ সদরে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ: ক্লাব ঐক্য মুন্সীগঞ্জ ১-০ গোলে বিজয়ী

শ্রমিক নেতা কিবরিয়া মিজি গংকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন