শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

দক্ষিণ কোটগাঁও সুন্নী জামে মসজিদের ইমামের বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ১২, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও সুন্নী জামে মসজিদের ইমাম আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন আল কাদরীর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার মসজিদ প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলার আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোটগাও সুন্নী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন মিয়াজী।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত মুন্সীগঞ্জ জেলার
সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোজাদ্দেদীর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মোঃ আওলাদ হোসেন, সহ সভাপতি এডভোকেট মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনউদ্দিন আল কাদরী, সহ সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মেম্বার, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইমাম হোসাইন আল কাদরী, অর্থ সম্পাদক মোঃ ইউনুছ ভূইয়া আত্তারীসহ দক্ষিণ কোর্টগাঁও এলাকাবাসী। বিদায়ী ইমাম আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন আল কাদরী দীর্ঘদিন সুনামের সাথে এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন। তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ