বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শেখ হাসিনার বিচার ও নিহতদের রাষ্ট্রীয় শহীদী মর্যাদার দাবি করবে বিএনপি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে গত ৪আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার দুপুরের শহরের ইসলামপুর এলাকায় নিহত ৩জনের স্বজনদের সাথে দেখা করে সহযোগিতার অর্থ তুলে দেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর্থিক সহযোগিতা ছাড়াও যেকোন প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলা হবে। একইসাথে রাষ্ট্রকর্তৃক নিহতদের শহীদী মর্যাদার জন্য বিএনপি কাজ করবে। নিহত পরিবারের কর্মসংস্থান সহ যেকোন প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হবে।

এসময় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতন প্রমুখ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

From Munshiganj to the World Stage: Rupkatha Roy to Represent Bangladesh in Russia

চেয়ারম্যান পদে বজ্রযোগীনীতে রফিকুল ইসলামকে পেতে চায় ভোটাররা

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, মাসে ৬০ লক্ষাধিক টাকার গ্যাস চুরি

মুন্সীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ইফতার মাহফিল

পঞ্চসারে সরকারী রাস্তার গাছ কর্তন ও ড্রেনের জায়গা দখলের অভিযোগ মৎসজীবী লীগ নেতার বিরুদ্ধে

মুন্সীগঞ্জে পার্থক্য যুব ফাউন্ডেশনের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রাকিবের মরদেহ উদ্ধার

ঈদে আসছে “মিশন মুন্সিগঞ্জ”

সৌদি থেকে অপরিশোধিত তেল নিয়ে আসছে একটি জাহাজ

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ