বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার  ৬০০ জন স্বল্প আয়ের মানুষের মাঝে মঙ্গলবার  প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়।  প্রতিটি প্যাকেটে    ৫ কেজি মিনিকেট চাল,  ২ কেজি পোলাওয়ের চাল, ২ লিটার সয়াবিন তেল,   ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি ডাল ও  ১ কেজি চিনি রয়েছে।এছাড়াও মুন্সীগঞ্জ  সদর উপজেলার ৭ টি আশ্রয়ণের সকল পরিবারকে ১ টি করে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও সার্কিট হাউজের সামনে থেকে ২শ’ জন ব্যাক্তিকে এ উপহার দেওয়া হয়।

উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আবুজাফর রিপন , বিপিএএ। এ সময় জেলা প্রশাসক  বলেন, সমাজের সকল শ্রেনীর মানুষের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের বানী ছড়িয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার দিয়েছেন।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ