শুক্রবার , ১২ মে ২০২৩ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

জামালপুরে শিশুছাত্রীকে ধর্ষণ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১২, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

জামালপুরে মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ এলাকায় ৮ বছরের শিশুছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যাওয়া অভিযুক্ত মাদরাসা শিক্ষক শরিফুল ইসলামকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনায় ১০ মে বুধবার রাতে থানায় মামলা হবার পরের দিন ১১ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় অভিযুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, মামলা হবার পর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ মহোদয় আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর দিকনির্দেশনায় মেলান্দহ থানার এসআই শামছ মো. সাবিকুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালায় একদল পুলিশ।

অভিযানে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর এলাকার পূবালি ব্যাংকের সামনে থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, ধর্ষণের ঘটনায় মেয়ের চাচা বাদী হয়ে বুধবার রাতে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি শরিফুল ইসলামকে ১২ মে কোর্টে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, বুধবার (১০ মে) বিকেলে জামালপুরের মেলান্দহের কোনামালঞ্চ মসজিদের ইমামের ঘরে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয় ৮ বছরের এক শিশু শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক শিক্ষক শরিফুল ইসলাম পলাতক ছিলেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত